এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট
একজন দক্ষ উদ্যোক্তার জন্য যে জ্ঞান ও ইতিবাচক মনোভাব প্রয়োজন, তা এই প্রশিক্ষণ থেকে শিখতে পারবেন। এই প্রশিক্ষণে মোট ৬টি মডিউল থাকবে।
মডিউল-১: বেসিক এন্ট্রাপ্রেনিউরশিপ ব্যাখ্যাকরণ
মৌলিক জ্ঞান অর্জন, উদ্যোক্তা ধারণাকে স্বীকৃতি দেওয়া, কার্যক্রম ব্যাখ্যা, CMSME ব্যাখ্যা এবং গ্রিন ব্যবসা সম্পর্কে ব্যাখ্যা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন।
মডিউল-২: ব্যবসার ধারণা ডেভেলপকরণ
গবেষণা পরিচালনা করা, সামাজিক সমস্যা ও বাধাসমূহ চিহ্নিত করা, ব্যবসা সম্পর্কে ধারণা লাভ এবং ব্যবসা উদ্ভাবন ও উন্নতি সম্পর্কে ব্যাখ্যা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন।
মডিউল-৩: বাজারজাতকরণ কৌশল ডেভেলপ করা
বাজারজাতকরণ কৌশল ডেভেলপ করার মৌলিক জ্ঞান অর্জন, বাজার মূল্যায়ন, বিপণন পরিকল্পনা প্রস্তুত এবং বিপণন কৌশল প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন।
মডিউল-৪: পণ্য/সেবা ডেভেলপ করা
পণ্য/সেবা ডেভেলপ করার জন্য মৌলিক জ্ঞান অর্জন করতে পারবেন। এছাড়াও নকশা এবং নমুনা (Prototype) সম্পন্ন করা, ভ্যালু প্রপোজিশন সংযোগ করা, উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা এবং পণ্য/পরিষেবার খরচ ও মূল্য নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন।
মডিউল-৫: প্রতিষ্ঠান ম্যানেজ করা
প্রতিষ্ঠান ম্যানেজ করার জন্য মৌলিক জ্ঞান অর্জন করতে পারবেন। এছাড়াও এতে কৌশলগত পরিকল্পনা এবং কাঠামো ডেভেলপ করা, মানবসম্পদ পরিকল্পনার টুলস সম্পর্কে ব্যাখ্যা করা, যোগাযোগ এবং ব্যবস্থাপনা সম্পন্ন করা, আইনি এবং নৈতিক কমপ্লায়েন্স অনুসরণ করা, সংকট এবং ঝুঁকি মোকাবিলা করা, কর্মীদের পরিচালনা করা এবং ইনভেন্টরি ব্যবস্থাপনা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন।
মডিউল-৬: আর্থিক ব্যবস্থাপনা সম্পাদনকরণ
আর্থিক ব্যবস্থাপনা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও আচরণ (কেএসএ) সম্পর্কিত কাজগুলো এই মডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আর্থিক পরিকল্পনা প্রস্তুত করা, প্রয়োজনীয় মূলধন/তহবিলের ব্যবস্থা করা, আর্থিক রেকর্ড বজায় রাখা এবং আর্থিক অনুপাত বিশ্লেষণ করার দক্ষতাসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে।





Reviews
There are no reviews yet.